
কথা২৪ । বরিশাল প্রতিনিধি
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার স্টিমারঘাট সংলগ্ন নির্মাণাধীন মিনি স্টেডিয়ামে একটি মারাত্মক ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযুক্ত যুবকের নাম ইয়াছিন হাওলাদার (২৫), যিনি পৌরসভার ৭ নম্বর বদরপুর গ্রামের আবুল হোসেন হাওলাদারের ছেলে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ওই প্রেমিক যুগল যখন স্টিমারঘাট এলাকায় ঘুরতে যান, তখন ইয়াছিন হাওলাদার তাদের কাছে গিয়ে নানা প্রশ্ন করতে শুরু করেন। একপর্যায়ে তিনি প্রেমিক ও প্রেমিকাকে মারধর করেন এবং প্রেমিকের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে তাদের সেখান থেকে চলে যেতে বাধ্য করেন।
পরে প্রেমিক কিছুটা দূরে সরে গেলে, অভিযুক্ত যুবক তরুণীকে জোর করে নির্মাণাধীন স্টেডিয়ামের দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করলেও পরে তিনি পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনার পর, ভুক্তভোগী যুগলকে নিরাপদে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। মেহেন্দিগঞ্জ থানার ওসি মোমিন উদ্দিন বলেন, বিষয়টি তাদের জানা আছে। তবে, ভুক্তভোগীরা এখনো লিখিত অভিযোগ দেননি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।